Tranding

আফগান-পাক সীমান্তে সংঘর্ষে ১২ বেসামরিকের মৃত্যু, আহত শতাধিক

ইসলামাবাদ: আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। বুধবার পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালিবান সরকার। খবর সংবাদ সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের দক্ষিণ প্রদেশ কন্দহারের স্পিন বোলদক এলাকায় মঙ্গলবার গভীর রাতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি ও মর্টার হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের মুখপাত্র আলি মোহাম্মদ হকমাল জানিয়েছেন, সংঘর্ষে ১৫ জন বেসামরিকের মৃত্যু হয়েছে।

স্পিন বোলদক জেলার হাসপাতালের কর্মকর্তা আবদুল জান বারাক জানিয়েছেন, আহতদের মধ্যে ৮০ জনেরও বেশি নারী ও শিশু রয়েছে।

সীমান্তবর্তী তোরখাম অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণে বাণিজ্যিক ও জনযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.