Tranding
আর্ন্তজাতিক / September 11, 2025

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১৫

বঙ্গ দর্পণ অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেনগারা প্রদেশ ও বালি দ্বীপে প্রবল মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। নিখোঁজ রয়েছেন আরও ৬ জন। বুধবার উদ্ধারকর্মীরা পূর্ব নুসা তেনগারার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম মাওবুনগো থেকে মা ও সন্তানের মরদেহ কাদামাটির নিচ থেকে উদ্ধার করে। একইসঙ্গে পাশের লুকা লাবা গ্রাম থেকেও এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। এর আগে এক পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বালির রাজধানী দেনপাসারের কুম্বাসারি বাজারের কাছে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, নিখোঁজদের সংখ্যা প্রথমে ৮ জন ধরা হলেও পরে হিসাব মিলিয়ে তা ২ জনে নামানো হয়েছে।

 

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.