Tranding
জাতীয় খবর / November 3, 2025

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

রাজস্থান, ৩ নভেম্বর: রাজস্থানের বিকানের জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৫ জন, আহত হয়েছেন আরও দুই জন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারতমালা হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকানেরের কোলায়ত দর্শন শেষে যোধপুর ফিরছিলেন যাত্রীদের একটি দল। তাঁরা বিকানেরের একটি লরিতে করে ফিরছিলেন। পথে লরিটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

মাথরা থানার পুলিশ অফিসার জানিয়েছেন, আহত দুইজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা ও যানজটের কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল। সেই কারণেই লরির চালক ট্রেলারটি দেখতে না পেরে সরাসরি ধাক্কা মারেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবি: সংগৃহীত 

 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.