Tranding
আর্ন্তজাতিক / November 19, 2025

খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কে–পি) প্রদেশে সন্ত্রাসবিরোধী দুটি অভিযান চালিয়ে ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজ গোষ্ঠীর ১৫ সদস্যকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ১৫ ও ১৬ নভেম্বর ডেরা ইসমাইল খান ও উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। ডেরা ইসমাইল খানের কালাচি এলাকায় প্রথম অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে গোষ্ঠীর সিনিয়র কমান্ডার আলম মেহসুদও ছিলেন। পরে উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচ সন্ত্রাসীকে হত্যা করা হয়।

নিরাপত্তা বাহিনী জানায়, এলাকায় এখনো লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সফল অভিযানের পর সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় সমর্থনপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করা দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার মূল অংশ।

সরকারি বিবৃতি অনুযায়ী, নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সংশ্লিষ্টতাকে ইঙ্গিত করতে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ নামটি ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানভিত্তিক ভারত-সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেও ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে উল্লেখ করছে পাকিস্তান।

এর আগে ১১ নভেম্বর ইসলামাবাদের জেলা আদালত চত্বরে পুলিশের গাড়ির কাছে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়। নিষিদ্ধ টিটিপি এ হামলার দায় স্বীকার করে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.