Tranding

সিরিয়ার কারাগার থেকে পালাল ২০০ আইএস যোদ্ধা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশের আল-শাদ্দাদি কারাগার থেকে প্রায় ২০০ জন ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা পালিয়ে গেছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ও সিরিয়ান সরকারের মধ্যে কারাগারের নিয়ন্ত্রণ হস্তান্তরের সময় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং আঞ্চলিক সূত্র জানিয়েছে, গত সোমবার এই ঘটনা ঘটে। এর আগে রোববার স্বাক্ষরিত একীভূতকরণ চুক্তির আওতায় এসডিএফ দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রাখা দুটি আরব সংখ্যাগরিষ্ঠ প্রদেশ থেকে সরে যেতে সম্মত হয়।

চুক্তির অংশ হিসেবে আইএস বন্দিদের রাখা কারাগারগুলোর দায়িত্ব এসডিএফ থেকে সিরিয়ান সরকারের হাতে হস্তান্তরের কথা ছিল। তবে নিয়ন্ত্রণ পরিবর্তনের সময় নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা দেখা দিলে বন্দিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক বন্দিদের ধরতে অভিযান শুরু হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.