Tranding
জেলার খবর / September 14, 2025

বারাসাতে জমিয়ত উলামায়ে হিন্দের সাংগঠনিক সভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি – অনলাইন বঙ্গদর্পণ :
গতকাল শনিবার উত্তর ২৪ পরগনার বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সেবা কক্ষে অনুষ্ঠিত হলো জমিয়ত উলামায়ে হিন্দের ২৭তম সাংগঠনিক নির্বাচনী সভা। ২০২৫ সালের সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম, বারাসাত হাসপাতালের সুপার ডা. সুব্রত মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, “আগে সংগঠনের সদস্য সংখ্যা ছিল ১০ লক্ষ, যা বর্তমানে ১৬ লক্ষে পৌঁছেছে। জমিয়ত দেশকে শান্তিপূর্ণ ও সুরক্ষিত রাখতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় সংগঠন দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”

বিশেষ অতিথি ডা. সুব্রত মন্ডল স্বাস্থ্যসচেতনতার ওপর গুরুত্বারোপ করে সংগঠকদের আহ্বান জানান বেশি বেশি করে মানুষের পাশে থাকার। রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম স্বাধীনতা সংগ্রামে ও দেশপ্রেমে জমিয়তের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন।

সভায় নবগঠিত কমিটির সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন মাওলানা নজরুল ইসলাম এবং সম্পাদক পদে নির্বাচিত হন কাজী আরিফ রেজা

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.