Tranding

মাথা ঘোরা বা ভার্টিগো কমাতে ৪টি সহজ ব্যায়াম

ভার্টিগো এমন এক অবস্থা যেখানে মনে হয় চারপাশের সবকিছু ঘুরছে বা নড়ছে। সাধারণত এটি মস্তিষ্ক বা অন্তঃকর্ণের (inner ear) সমস্যার কারণে হয়। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ব্যায়াম এর উপসর্গ কমাতে সাহায্য করতে পারে।

হেলথ ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিচের চারটি ব্যায়াম মস্তিষ্ক ও অন্তঃকর্ণকে ভারসাম্য রাখতে ও গতির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে।

১. ব্রান্ট-ডারফ ব্যায়াম (Brandt-Daroff)

এই ব্যায়াম মস্তিষ্ককে এমন অবস্থার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে যা মাথা ঘোরা সৃষ্টি করে। নিয়মিত করলে ধীরে ধীরে মাথা ঘোরা কমে যায়। দিনে ৩–৫ বার এই অনুশীলন করুন।

২. ইপলি পদ্ধতি (Epley Maneuver)

অন্তঃকর্ণে ক্যালসিয়ামের ক্ষুদ্র কণার স্থানচ্যুতি থেকে হওয়া মাথা ঘোরা নিরাময়ে সহায়ক। এটি কণাগুলোকে সঠিক স্থানে ফিরিয়ে আনে।

৩. সেমন্ট পদ্ধতি (Semont Maneuver)

এই ব্যায়াম দ্রুত পার্শ্ব পরিবর্তনের মাধ্যমে অন্তঃকর্ণের ক্রিস্টালগুলোকে সঠিক স্থানে ফিরিয়ে দেয়।

৪. ফস্টার পদ্ধতি (Foster Maneuver)

যাদের ঘাড় বা পিঠের সমস্যা আছে তাদের জন্য এটি সহজতর বিকল্প। এতে হাঁটু গেড়ে মাথা নিচু করে বিশেষ ভঙ্গিতে অনুশীলন করা হয়।

মাথা ঘোরা কমাতে আরও কিছু পরামর্শ:

মাথা ঘোরা শুরু হলে তৎক্ষণাৎ বসুন বা শুয়ে পড়ুন।

ধীরে ধীরে নড়াচড়া করুন।

হঠাৎ দিক পরিবর্তন, উজ্জ্বল আলো ও পড়া এড়িয়ে চলুন।

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ নিন।

নিয়মিত ফিজিওথেরাপি ব্যালান্স ও পেশিশক্তি উন্নত করে পড়ে যাওয়া রোধে সহায়তা করে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.