দেইর ইজজোরে আইএস হামলায় নিহত ৫ এসডিএফ যোদ্ধা
দামাস্কাস, ২৫ সেপ্টেম্বর— সিরিয়ার পূর্বাঞ্চলে দেইর ইজজোর প্রদেশে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হামলায় ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ)-এর অন্তত ৫ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
এসডিএফ-এর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দেইর ইজজোরের পূর্বাঞ্চলের বাহরা আল-ওস্তা গ্রামে আইএস-এর একটি ঘাঁটি হামলা চালায়। এ সময় এসডিএফ যোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
সংগঠনটি জানিয়েছে, এখনো পুরো এলাকা তল্লাশি চলছে এবং পালিয়ে যাওয়া আইএস জঙ্গিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।