Tranding
জেলার খবর / September 12, 2025

তৃণমূল ছাড়লেন ৫০ পরিবার, আইএসএফ-এ নতুন উচ্ছ্বাস মধ্যমগ্রামে

বিশেষ প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ :
গত ১০ই সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত রোহন্ডা গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হলো। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের গড় বলে পরিচিত এই এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় ৫০টি পরিবার আইএসএফ-এ যোগদান করলেন।
আইএসএফ চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক পীরজাদা মহম্মদ নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এরা আইএসএফ-এর সঙ্গে যুক্ত হন। নতুন সদস্যদের হাতে দলের পতাকা তুলে দেন আইএসএফ-এর রাজ্য কমিটির সদস্য ও পর্যবেক্ষক, আইনজীবী জামির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অন্যতম নেতৃত্ব অলি মহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.