বিপ্লবের আগুনে ছাই ৬২ হাজার নথি, নেপালে সুপ্রিম কোর্ট শুরু করল কাজ সাদা তাঁবুতে
অনলাইন, বঙ্গ দর্পণ:কাঠমাণ্ডু, নেপাল: নেপালে ‘জেন জি’ আন্দোলনের সময় ধ্বংসযজ্ঞে প্রায় ৬২ হাজার নথি ছাই হয়ে গেছে, যার ফলে সুপ্রিম কোর্টের নিজস্ব ভবনে কাজ করা সম্ভব হচ্ছে না। সোমবার আদালতের সামনে সাদা তাঁবুতে ‘সুপ্রিম কোর্ট নেপাল’ লেখা করে কাজ শুরু করা হয়েছে।নেপালের প্রধান বিচারপতি প্রকাশমান সিংহ রাউত দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে, “যে কোনো পরিস্থিতিতেই আমরা ন্যায়বিচারের পথ ধরে চলব। আদালতের কাজ বন্ধ হবে না।” তিনি পাশাপাশি বিক্ষোভকারীদের রোষের কারণে হওয়া ক্ষয়ক্ষতির নিন্দা করেছেন।ছাত্র-যুব আন্দোলনের আগুনে নেপালের নেতা-মন্ত্রীদের বাসভবন, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন পৌরভবনসহ গ্রামীণ পঞ্চায়েত ভবনও ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা, যা দেশীয় জিডিপি এক শতাংশে নামিয়ে দিয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।