৩০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন মার্কিন মুলুকে, ক্যালিফোর্নিয়ায় শিখ বৃদ্ধাকে আটক করল অভিবাসন দফতর, বিতর্কে ঝুঁকলো সম্প্রদায়
অনলাইন, বঙ্গ দর্পণ: ইস্ট বে, ক্যালিফোর্নিয়া: ৭৩ বছর বয়সী শিখ মহিলা হরজিৎ কৌরকে মার্কিন অভিবাসন দফতর (ICE) সম্প্রতি আটক করেছে। ৩০ বছরেরও বেশি সময় ধরে দুই সন্তানকে নিয়ে আমেরিকায় বসবাস করা হরজিৎ স্থানীয় এক কাপড়ের দোকানে কাজ করতেন এবং বর্তমানে তাঁর পাঁচ পৌত্র-পৌত্রী ও অন্যান্য আত্মীয়স্বজন আমেরিকাতেই রয়েছেন।
সূত্রের খবর, হরজিৎ ১৯৯২ সালে ভারত থেকে দুই পুত্রকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। ২০১২ সালে তাঁর আশ্রয় আবেদন খারিজ হয়। এরপর থেকে প্রতি ছ’মাস অন্তর নিয়মিত ICE-র সান ফ্রান্সিসকো অফিসে হাজিরা দিয়ে আসছিলেন তিনি। ICEও তাকে আশ্বস্ত করেছিল যে প্রয়োজনীয় নথি না মেলার পরেও তিনি কর্মসংক্রান্ত অনুমতিপত্রের ভিত্তিতে থাকতে পারবেন।
ছবি: আনন্দ বাজার পত্রিকা