Tranding
আর্ন্তজাতিক / November 21, 2025

কঙ্গো গণপ্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে এক সপ্তাহে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ৮৯ সাধারণ নাগরিক নিহত

কঙ্গো গণপ্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে এক সপ্তাহের মধ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘ডেমোক্র্যাটিক ফোর্সেস অ্যালায়েন্স’ তাদের রক্তক্ষয়ী হামলায় অন্তত ৮৯ জন সাধারণ মানুষ হত্যা করেছে বলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুক্রবার জানিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সূত্রে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে উত্তর কিভু প্রদেশের লুবেরো এলাকায় এই মর্মান্তিক হামলাগুলো সংঘটিত হয়। এই অঞ্চলটি দীর্ঘদিন যাবত সংঘর্ষে উত্তপ্ত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্রোহীরা বিভিন্ন স্থানে একের পর এক আক্রমণ চালিয়ে আসছে, যার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.