Tranding

কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত, শতাধিক আহত

পাকিস্তান-শাসিত কাশ্মীরে টানা কয়েক দিনের সহিংস বিক্ষোভে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছেন। আহত হয়েছেন প্রায় ২২০ জন, এর মধ্যে ৫০ জন সাধারণ মানুষ ও ১৭০ জন পুলিশ সদস্য।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত “সহিংস বিক্ষোভে” এই হতাহতের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা শাসক শ্রেণির বিশেষ সুবিধা—বিনামূল্যে বিদ্যুৎ ও বিলাসবহুল গাড়ির ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

সহিংসতার পর মুজাফফরাবাদের রাস্তায় ভাঙা কাঁচ, পাথর, গুলি ও রক্তের দাগে ভরে যায়। বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এক প্রতিবাদকারী আসাদ তাবাসুম (৫১) বলেন, “রাজনীতিকরা গ্যাংস্টারের মতো আচরণ করছে, আমরা তাদের সুবিধা বাতিল ও পদত্যাগ চাই।”

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপক টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং হাজারো বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সেনাবাহিনী এখনো ঘটনায় কোনো মন্তব্য করেনি।

কাশ্মীর অঞ্চলটি ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ এলাকা হিসেবে রয়ে গেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.