আমেরিকা প্রবাসী গবেষক ডক্টর মিসবাহউদ্দিনের উপস্থিতিতে মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন
বঙ্গ দর্পণ অনলাইন প্রতিবেদন: গতকাল উত্তর চব্বিশ পরগণার অধীনস্থ রহমতে আলম মিশনের কনফারেন্স হলে একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী হাইদ্রাবাদের মিল্লাত ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারের অন্যতম শীর্ষ নেতা ডক্টর মিসবাহ উদ্দিন , পশ্চিম বঙ্গের মিল্লাতের কো-অর্ডিনেটর ডক্টর প্রিন্সিপাল মোশাররফ হোসাইন সহ একঝাক গবেষক ব্যক্তিরা । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রহমতে আলম মিশনের ইংলিশ ও বাংলা মাধ্যমের শিক্ষক-শিক্ষিকারা ,উত্তর চব্বিশ পরগনা মিল্লাতের অধীনস্থ শিশুদের ইংলিশ মিডিয়াম হাউনা মডেল দারুল আরক্বম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের সম্পাদক মোঃ আবু হানিফা, ব্যবস্থাপক ও শিক্ষক-শিক্ষিকা ও সানা ইন্টারন্যাশনাল স্কুলের সম্পাদক সাইফুদ্দিন নাদবী ।এছাড়া আরো উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগণা জেলার ফ্রন্টপেজ একাডেমী, চাঁদপুর আলিয়া একাডেমী, হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমী সহ বিভিন্ন মিশন ও স্কুলের সাথে যুক্ত ব্যক্তিবর্গ। এদিন আলোচনা সভায় ডক্টর মিসবাহ উদ্দিন পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার কৌশল ও মুসলিমদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলির সমস্যা ও এর প্রতিকার বিষয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য প্রদান করেন। সেইসাথে তিনি মিল্লাত ফাউন্ডেশনের লক্ষ্য ও উপযোগীতা তুলে ধরেন । প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ডিসেম্বরের 24 এবং 25 তারিখ পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে মিল্লাতের বাৎসরিক সমাবেশ- এটি তারই পূর্ব সক্রিয়তা বলা চলে।