Tranding

ট্রাম্পের গাজা-ইসরায়েল সমীকরণে নতুন মোড়

সম্পাদকীয়: মার্কিন রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্প। "পলিটিকো"র প্রতিবেদনে জানা গেছে, গাজা ও ইজরায়েল ইস্যুতে তাঁর নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি হয়তো দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি করতে সক্ষম হবে।

ট্রাম্পের কৌশল বদল নীতিতে আগে তিনি ইসরায়েলকে অবাধ ছাড় দিয়েছিলেন, এখন আরব রাষ্ট্রগুলির সহযোগিতা চেয়ে হামাসকে আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। শার্ম আল শেখে তাঁর প্রতিনিধিদের উপস্থিতি সেই দিকেই ইঙ্গিতই দিচ্ছে।

ইজরায়েলের রাজনীতিতে ও প্রভাব পড়েছে এই পরিবর্তনের। নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান দুর্বল হওয়ায়, ট্রাম্পের সমর্থন তার জন্য এখন প্রয়োজনীয় বিষয় । ট্রাম্প, যিনি একসময় প্রকাশ্য বক্তব্যে চাপ সৃষ্টি করতেন, এবার কূটনৈতিক নীরবতার আশ্রয় নিয়েছেন।

তবে প্রশ্ন রয়ে গেছে — এই পরিবর্তন কি সত্যিই শান্তির পথে নতুন অধ্যায় খুলবে, নাকি এটি আরেকটি রাজনৈতিক জুয়া মাত্র? কারন, ট্রাস্টের চরিত্রের মধ্যে পরিবর্তনলীলতা একটি অন্যতম অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষকদের মতে, এখনো পরিস্থিতি অনিশ্চিত, কিন্তু প্রথমবারের মতো ওয়াশিংটন, দোহা, কায়রো, ও রিয়াদ একই আলোচনায় যুক্ত — এটিই ইতিহাসের বড় ইঙ্গিত হতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.