নীতি ও আদর্শহীন রাজনীতির আখ্যান: শুভেন্দু অধিকারীর বদলে যাওয়া মনোভাব
গতকাল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বললেন, “আরএসএস একটি সামাজিক ও রাষ্ট্রবাদী সংগঠন।” কিন্তু কিছুদিন আগেই যখন তিনি তৃণমূলে ছিলেন, তখন বলতেন আরএসএস “দেশদ্রোহী” এবং স্বাধীনতার লড়াইয়ের সময় ব্রিটিশদের দালালি করেছে। আজ শুভেন্দু বাবু বিজেপিতে যোগ দিয়ে সেই একই আরএসএস-এর সঙ্গে গলা মিলিয়েছেন।
এমন ধরনের মানুষের কি আদর্শ বা নীতি থাকে? এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ওঠাটা স্বাভাবিক। সময় আসবেই, মানুষ বিচার করবে।
আরেকটু বলব শুভেন্দু মহাশয়ের উদ্দেশ্যে—
আপনি বলছেন আরএসএস রাষ্ট্রবাদী সংগঠন, তাহলে স্বাধীনতার পর ৫০ বছর ধরে তারা কেন জাতীয় পতাকা তোলে নি? দেশের তিরঙ্গাকে যারা অপমান করে, তারা কি রাষ্ট্রবাদী হতে পারে?
শুভবুদ্ধি সম্পন্ন ও নিরপেক্ষ চিন্তাধারার মানুষদের আমি অনুরোধ করব, একটু গভীরভাবে ভাবুন।