নাগরিকত্ব প্রমাণে বৈধতা পেল আধার: সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে নাগরিকত্ব প্রমাণে বৈধতা পেল আধার কার্ড। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, SIR (Status of Indian Residence) সংক্রান্ত মামলায় অন্যান্য নথির পাশাপাশি আধার কার্ডও বৈধ প্রমাণপত্র হিসেবে গণ্য হবে।
জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে, দেশের প্রতিটি প্রাদেশিক নির্বাচনে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করার জন্য প্রয়োজনীয় নোটিফিকেশন জারি করতে।
আদালত পর্যবেক্ষণে বলেছে, দেশে জাল আধার থাকলেও এর মানে এই নয় যে সব আধার কার্ড ভুয়ো—যেমন জাল নোট থাকলেও সব নোট অবৈধ নয়।
বিহারে যাদের নাগরিকত্ব বাতিল ঘোষণা করা হয়েছিল, তারা আধার কার্ড জমা দিয়ে আবার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন।
এই রায়ে হতাশ বিজেপি ও তার শরিক দলগুলি, অন্যদিকে বিরোধীরা এটিকে জনগণের নৈতিক জয় বলে আখ্যা দিয়েছে। বিচারব্যবস্থার এই সক্রিয়তায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।