Tranding

ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর ভয়ংকর নির্যাতনের অভিযোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের

১১ অক্টোবর ২০২৫: ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা ভয়াবহ নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, আটক থাকার সময় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা অমানবিক ও নিষ্ঠুর আচরণ করেছেন।

অধিকারকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করা হয়েছে। কেউ কেউ শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছেন। এমনকি তিন দিন পর্যন্ত তাঁদের কিছু খেতে দেওয়া হয়নি, পানির তীব্র অভাবে বাধ্য হয়ে শৌচাগারের পানি পান করতে হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরটি গাজা অভিমুখে যাচ্ছিল, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের আরোপিত নৌ–অবরোধ ভেঙে প্রতীকীভাবে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। তবে ইসরায়েলি বাহিনী গাজা উপকূলের কাছাকাছি নৌবহরটিকে আটক করে এবং সেখানে থাকা অধিকারকর্মীদের গ্রেপ্তার করে।

গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রায় ৪৫০ জনকে আটক করা হয় বলে জানা গেছে। এর মধ্যে বেশ কয়েকজনকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এবং আটক অধিকারকর্মীদের ওপর হওয়া নির্যাতনের তদন্ত দাবি করেছে।

উল্লেখ্য, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের আরোপিত নৌ–অবরোধ ২০০৭ সাল থেকে চলমান, যা আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই সমালোচিত হয়ে আসছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.