Tranding
খেলাধুলা / October 29, 2025

৪ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরল আফগান মেয়েরা

তালিবান গোষ্ঠী ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর থেকেই নারীদের খেলাধুলা নিষিদ্ধ করে। সেই সময় প্রতিবাদের প্রতীক হিসেবে বহু মহিলা অ্যাথলিট নিজের জার্সি পুড়িয়ে দেন, অনেকে আবার জীবনের ঝুঁকি এড়িয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ফুটবলের প্রতি ভালোবাসা হারাতে না চেয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেন।

চার বছর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরল সেই আফগান মেয়েরা। চলতি বছরের মে মাসে ফিফা ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী মহিলা ফুটবল দল গঠনের অনুমোদন দেয় এবং স্কটিশ কোচ পলিন হ্যামিল-কে প্রধান কোচ হিসেবে নিয়োগ করে।

সেই দলের ব্যানারে মরক্কোতে অনুষ্ঠিত ফিফা আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামল আফগান শরণার্থী দল। তাদের প্রতিপক্ষ ছিল টিম চাদ। যদিও প্রথম ম্যাচে তারা ৬–১ গোলে পরাজিত হয়েছে, তবুও এই হারকে দুঃখ নয়, বরং গর্ব হিসেবেই দেখছে আফগান ফুটবলাররা।

২০২১ সালে কাতারের বিপক্ষে ৫–০ ব্যবধানে হারের পর এটিই ছিল আফগান মহিলা ফুটবল দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘ প্রতিকূলতার পর ফুটবলে ফিরে আসাই তাদের কাছে এখন সবচেয়ে বড় জয়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.