Tranding
মধ্যপ্রাচ্য / December 24, 2025

ইয়েমেনে প্রায় ২৯০০ বন্দি বিনিময়ে সমঝোতা, স্বাগত সৌদি আরব ও জাতিসংঘের

ইয়েমেনে চলমান যুদ্ধের মধ্যে একটি বড় মানবিক অগ্রগতি হিসেবে সরকার ও হুথি গোষ্ঠীর মধ্যে ব্যাপক বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছে। চুক্তি অনুযায়ী উভয় পক্ষ মিলিয়ে প্রায় ২৯০০ বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে।

এই সমঝোতা হয়েছে ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত আলোচনার দশম দফায়। জাতিসংঘের তত্ত্বাবধান এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির অংশগ্রহণে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

চুক্তির খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই উদ্যোগ মানবিক দুর্ভোগ কমাতে সহায়ক হবে এবং আস্থা তৈরির পথ খুলে দেবে। একই সঙ্গে ইয়েমেনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে রিয়াদ।

ইয়েমেন সরকার জানিয়েছে, মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক নেতা মুহাম্মদ কাহতানসহ বিভিন্ন পক্ষের আটক ব্যক্তিরা থাকবেন। এ ছাড়া জোটভুক্ত কয়েকটি দেশের নাগরিক, এমনকি আটক পাইলটদেরও মুক্তি দেওয়া হবে।

জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এই সমঝোতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি ইয়েমেন সংকট লাঘবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.