Tranding
আর্ন্তজাতিক / September 13, 2025

বিশ্বে প্রথম! আলবেনিয়ার মন্ত্রিসভায় এআই-মানবী ডায়েলা

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বে ইতিহাস গড়ল আলবেনিয়া। প্রথমবার কোনও মানুষ নয়, এক কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত মানবীকে (AI humanoid) মন্ত্রী পদে নিয়োগ করল দেশটি। প্রধানমন্ত্রী এদি রামা শুক্রবার ঘোষণা করেন, এআই-মানবী ডায়েলা দুর্নীতি দমন এবং সরকারি ব্যয়ে স্বচ্ছতা রক্ষার দায়িত্ব সামলাবেন।

রামা জানান, সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থার অংশগ্রহণের সময় দরপত্র আহ্বান থেকে শুরু করে অর্থ বরাদ্দ পর্যন্ত প্রতিটি ধাপেই নজর রাখবে ডায়েলা। তাঁর কথায়, ডায়েলার তত্ত্বাবধানে প্রতিটি দরপত্র হবে শতভাগ স্বচ্ছ এবং দুর্নীতি-মুক্ত।”

‘ডায়েলা’ নামের অর্থ আলবেনিয়ান ভাষায় সূর্য। ২০২৫ সালের জানুয়ারি থেকে আলবেনিয়া সরকারের ওয়েবসাইটে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেছিল এই এআই-মানবী। নাগরিক পরিষেবা প্রদানে তার ভূমিকা এতটাই প্রশংসিত হয় যে, প্রধানমন্ত্রী এবার তাকে মন্ত্রিসভার অংশ করলেন।

সরকারি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে দীর্ঘদিন ধরে বিদ্ধ আলবেনিয়া। বিরোধীরা অভিযোগ তুলেছে, রামার আমলে সেই দুর্নীতি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মানুষ নয়, যন্ত্রের হাতে দায়িত্ব তুলে দিয়ে মন্ত্রিসভা স্পষ্ট বার্তা দিল— দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারা নতুন পথে হাঁটতে প্রস্তুত।

বিশ্বে প্রথম! আলবেনিয়ার মন্ত্রিসভায় এআই-মানবী ডায়েলা

বিশ্বে ইতিহাস গড়ল আলবেনিয়া। প্রথমবার কোনও মানুষ নয়, এক কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত মানবীকে (AI humanoid) মন্ত্রী পদে নিয়োগ করল দেশটি। প্রধানমন্ত্রী এদি রামা শুক্রবার ঘোষণা করেন, এআই-মানবী ডায়েলা দুর্নীতি দমন এবং সরকারি ব্যয়ে স্বচ্ছতা রক্ষার দায়িত্ব সামলাবেন।

রামা জানান, সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থার অংশগ্রহণের সময় দরপত্র আহ্বান থেকে শুরু করে অর্থ বরাদ্দ পর্যন্ত প্রতিটি ধাপেই নজর রাখবে ডায়েলা। তাঁর কথায়, ডায়েলার তত্ত্বাবধানে প্রতিটি দরপত্র হবে শতভাগ স্বচ্ছ এবং দুর্নীতি-মুক্ত।”

‘ডায়েলা’ নামের অর্থ আলবেনিয়ান ভাষায় সূর্য। ২০২৫ সালের জানুয়ারি থেকে আলবেনিয়া সরকারের ওয়েবসাইটে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেছিল এই এআই-মানবী। নাগরিক পরিষেবা প্রদানে তার ভূমিকা এতটাই প্রশংসিত হয় যে, প্রধানমন্ত্রী এবার তাকে মন্ত্রিসভার অংশ করলেন।

সরকারি খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে দীর্ঘদিন ধরে বিদ্ধ আলবেনিয়া। বিরোধীরা অভিযোগ তুলেছে, রামার আমলে সেই দুর্নীতি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মানুষ নয়, যন্ত্রের হাতে দায়িত্ব তুলে দিয়ে মন্ত্রিসভা স্পষ্ট বার্তা দিল— দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারা নতুন পথে হাঁটতে প্রস্তুত।

Image:Anandabazar

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.