আগামী ৩ অক্টোবর দেশব্যাপী বন্ধের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম ল’ বোর্ড
ওয়াকফ আইনের প্রস্তাবিত সংশোধনের প্রতিবাদে আগামী ৩ অক্টোবর দেশব্যাপী বন্ধের ডাক দিল অল ইন্ডিয়া মুসলিম ল’ বোর্ড। সংগঠনের নেতারা জানিয়েছেন, এই সংশোধনী কেবল মুসলিম সম্প্রদায় নয়, বরং দেশের সাংবিধানিক স্বাধীনতা ও ওয়াকফ সম্পত্তির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ।
ল’ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন শান্তিপূর্ণ হবে এবং এর উদ্দেশ্য শুধুমাত্র সরকারের অন্যায্য সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো। ইমামদের সচেতন করে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে আইনটির সাংবিধানিক শুনানি প্রয়োজন। তবে আদালত বিতর্কিত কিছু ধারা কার্যকর রেখেছে, যা নিয়ে দেশজুড়ে অসন্তোষ বাড়ছে।
৩ অক্টোবরের এই প্রতিবাদে রাস্তায় মিছিল, অবস্থান বিক্ষোভ এবং গণঅংশগ্রহণের মাধ্যমে সরকারের কাছে দাবি জানানো হবে বলে বোর্ড জানিয়েছে।