Tranding
রাজ্যের খবর / October 28, 2025

এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক মঙ্গলবার: ব্যাখ্যা দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘোষণার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকছেন। সূত্রের খবর, বিকেল ৪টের সময় এই বৈঠক অনুষ্ঠিত হবে রাজ্য নির্বাচন দফতরে।

সিইও দফতরের তরফে জানানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত সমস্ত নিয়ম ও দিকনির্দেশনা রাজনৈতিক দলগুলিকে বিস্তারিতভাবে বোঝানো হবে। সেই জন্য বিশেষ অনুবাদকদের দিয়ে কেন্দ্রীয় কমিশনের নির্দেশিকা বাংলায় অনুবাদ করা হচ্ছে।

জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সোমবার দিল্লিতে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছে যে, দ্বিতীয় ধাপের এসআইআর পশ্চিমবঙ্গসহ আরও ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, গোয়া, গুজরাত, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, লক্ষদ্বীপ, পুদুচেরি ও আন্দামান–নিকোবর।

২৮ অক্টোবর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম বিতরণের কাজ ও বিএলওদের প্রশিক্ষণ। খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে ৯ ডিসেম্বর, আর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.