Tranding
জেলার খবর / September 12, 2025

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্রছাত্রীদের বঞ্চনা নিয়ে ক্ষোভ

প্রতিবেদন:
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এমএ ও এমএসসি ভর্তি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে, মুসলিম ছাত্রছাত্রীদের বঞ্চনার অভিযোগ উঠেছে।

  • এমএ জার্নালিজম, লাইব্রেরি সায়েন্স, দর্শন ও ইতিহাসে মুসলিম ছাত্রছাত্রীদের নাম নেই।

  • ওবিসি–এ কোটা থাকা সত্ত্বেও মুসলিম প্রার্থীদের সুযোগ খুব কম।

  • এমএসসি ম্যাথমেটিক্স, ফিজিক্স, জিওগ্রাফি ও জিও–ইনফরমেটিক্সেও একটিও মুসলিম নাম নেই।

  • ইতিহাসে ১৪টি ওবিসি–এ কোটার মধ্যে মাত্র ১ জন মুসলিম ছাত্রী সুযোগ পেয়েছেন।

  • বাংলার এমএ তালিকায়ও মুসলিম প্রার্থীদের অনুপস্থিতি নজরে এসেছে।

স্থানীয় মহল প্রশ্ন তুলছে, এই বৈষম্যের প্রতিবাদ কবে হবে? শিক্ষিত মুসলিম সমাজকেও এই নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ভাই ও বোনেরা, শুধু লেখা পড়ে বসে থাকলে চলবে না। সময় এসেছে রাস্তায় নামার, সময় এসেছে জোরালো প্রতিবাদের। অন্যরা তাদের অধিকার নিশ্চিত করতে আন্দোলন করছে, অথচ আমরা যারা বঞ্চিত—আমরা যদি আর চুপ থাকি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেউ এভাবেই ঠকতে থাকবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.