উত্তর ২৪ পরগনার শাকদহে আজ্ঞুমান একাডেমী বিধ্বস্ত
কুদ্দুস আলি মোল্লা,২ রা অক্টোবর ২৫ উত্তর ২৪ পরগনার শাকদহে আজ্ঞুমান একাডেমী নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক মিনিটের প্রবল ঝড়ো হাওয়ায় পুরো স্কুল ভবনের টালিগুলো লন্ডভন্ড হয়ে যায়। ফলে আড়াইশো ছাত্রছাত্রীর পাঠদান কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।
স্কুলের ইনচার্জ মাওলানা আবূল কাসেম জানিয়েছেন, “ঘূর্ণিঝড়ের আঘাতে মুহূর্তের মধ্যে স্কুল সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। আমাদের আড়াইশো শিক্ষার্থীর পড়াশোনা কার্যত বন্ধ হয়ে গেছে। তাই স্কুল পুনর্গঠনের জন্য জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।”
স্থানীয়রা বলছেন, এলাকায় এই স্কুলটিই ছিল দরিদ্র পরিবারের সন্তানদের একমাত্র ভরসা। এখনই যদি প্রয়োজনীয় সাহায্য না মেলে, শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।