Tranding
রাজ্যের খবর / September 19, 2025

মহারাষ্ট্রে ফের রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগ বীরভূমের শ্রমিকের পরিবারের

বীরভূম – মহারাষ্ট্রে ফের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। মুম্বইয়ের ভান্ডু এলাকায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বীরভূমের নলহাটির বাসিন্দা নইমুদ্দিন শেখ (৪৫)। শুক্রবার তাঁর দেহ পৌঁছোয় গ্রামের বাড়িতে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০০ সাল থেকে নইমুদ্দিন কাজের সূত্রে মুম্বইয়ে থাকতেন। ভান্ডু অঞ্চলে এক নির্মাণ সংস্থায় ঠিকাদারের অধীনে কাজ করতেন তিনি। গত রবিবার বাবা গোলামউদ্দিন শেখের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর। তার পর আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার পরিবারকে জানানো হয় যে, ভান্ডুর এক হাসপাতালে নইমুদ্দিনের মৃতদেহ রয়েছে।

কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকেও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। মৃতের বাবা গোলামউদ্দিন অভিযোগ করে বলেন, “মুম্বইয়ের এক নির্মাণ সংস্থার কাছে আমার ছেলে আট লক্ষ টাকা পেত। বারবার চাইলেও টাকা দেওয়া হয়নি, উল্টে হুমকি দেওয়া হয়। টাকার দাবির কারণেই ছেলেকে খুন করা হয়েছে। ওর মোবাইল, কাগজপত্র সব কেড়ে নেওয়া হয়েছে।”

পরিবারের দাবি, ঘটনার সঙ্গে ওই সংস্থার মালিক জড়িত। তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।

ছবি : আনন্দবাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.