Tranding

ইমরান খানের ‘মানসিকভাবে অসুস্থ’ মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান সেনাবাহিনীর

পাকিস্তানের সেনাবাহিনী পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়ে তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে অভিহিত করেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী শুক্রবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের সাম্প্রতিক মন্তব্য ও সেনাবিরোধী বক্তব্যের তীব্র নিন্দা জানান। খবর—জিও নিউজ।

আইএসপিআর মহাপরিচালক বলেন, ইমরান খান নিয়মিতভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এবং রাজনৈতিক অস্থিরতা উসকে দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, ইমরানের আচরণ এখন পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ হিসেবে দেখা দিচ্ছে।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জেনারেল শরিফ বলেন, “যে ব্যক্তি সশস্ত্র বাহিনী বা তাদের নেতৃত্বকে আক্রমণ করে, সে মূলত অন্য দেশের সেনাবাহিনীর জন্য দরজা খুলে দিচ্ছে।” তিনি আরও যোগ করেন, ইমরান খানের অহং এমনভাবে বেড়েছে যে তিনি নিজেকে দেশের চেয়ে বড় মনে করতে শুরু করেছেন।

আইএসপিআর প্রধান অভিযোগ করেন, ভারত, আফগানিস্তান এবং কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইমরান খানের সেনাবিরোধী বক্তব্যকে বাড়িয়ে প্রচার করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

ইমরান খান ও তার দল পিটিআই দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর প্রভাব ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছে। সেনাবাহিনী জানিয়েছে, এসব বক্তব্য শুধু বিভ্রান্তি ছড়ায় না, বরং দেশবিরোধী শক্তিকে উৎসাহিত করে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.