এশিয়া কাপ ২০২৫: সুপার ফোরের সূচি প্রকাশিত, রোববার ভারত-পাকিস্তান মহারণ
এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্ব শেষ। চারটি দল জায়গা করে নিয়েছে সুপার ফোরে—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। বৃহস্পতিবার আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের পরই পরিষ্কার হয়ে যায় চূড়ান্ত চার দলের নাম। আফগানিস্তানকে বিদায় নিতে হয়েছে, আর শ্রীলঙ্কার জয়ে শেষ মুহূর্তে জায়গা করে নেয় বাংলাদেশ।
সূচি অনুযায়ী, প্রতিটি দল সুপার ফোরে অপর তিন দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলের সামনে তিনটি করে ম্যাচের চ্যালেঞ্জ। এই পর্ব চলবে ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সেরা দুই দল উঠবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।
সুপার ফোরের সূচি
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
২২ সেপ্টেম্বর: কোনও ম্যাচ নেই
২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (পর পর দু’দিন ম্যাচ খেলবে বাংলাদেশ)
২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা
ফাইনালের সম্ভাবনা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। বিশেষ করে, যদি ভারত ও পাকিস্তান দু’দলই ফাইনালে পৌঁছয়, তবে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হবেন সূর্যকুমার যাদব ও সলমন আলি আঘারা।