Tranding
জাতীয় খবর / September 16, 2025

অসমে সিভিল সার্ভিস অফিসার গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার ৯০ লক্ষ টাকা ও এক কোটির গয়না

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর ২০২৫ — আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে অসম সিভিল সার্ভিস অফিসার নূপুর বরাকে গ্রেফতার করল রাজ্য ভিজিল্যান্স দফতর। সোমবার গুয়াহাটির তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৯০ লক্ষ টাকা এবং এক কোটিরও বেশি মূল্যের সোনার গয়না।বাসিন্দা নূপুর ২০১৯ সালে অসম সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে কামরূপ জেলার গোরোইমারির সার্কল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরপেটা রেভিনিউ সার্কলে দায়িত্ব সামলাতেন। অভিযোগ উঠেছে, সেই সময় তিনি টাকার বিনিময়ে বেআইনিভাবে জমির চরিত্র বদল ও হস্তান্তর করতেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অভিযোগ ওঠার পর থেকেই নূপুরের কার্যকলাপের উপর কড়া নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় রাজ্য ভিজিল্যান্সের বিশেষ দল সোমবার ভোরে তল্লাশি অভিযান চালায়। একসঙ্গে নূপুরের বরপেটার ভাড়াবাড়িতেও অভিযান হয়।শুধু নূপুরই নন, তাঁর সহযোগী বরপেটার লাত মন্ডল সুরজিৎ ডেকার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, তিনি নূপুরের সঙ্গে হাত মিলিয়ে অবৈধভাবে জমি অধিগ্রহণে জড়িত ছিলেন।অভিযানের পর গুয়াহাটি ও বরপেটা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সংখ্যালঘু অধ্যুষিত রেভিনিউ সার্কল এলাকায় বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে এবং রাজ্য প্রশাসন ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।এই ঘটনায় অসম সিভিল প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.