মাত্র ৩১ বছর বয়সেই দেশের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার অরবিন্দ শ্রীনিবাস!
মাত্র ৩১ বছর বয়সেই ইতিহাস গড়লেন চেন্নাইয়ের অরবিন্দ শ্রীনিবাস। জেনারেটিভ এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি এআই-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও হিসাবে তিনি এখন দেশের সর্বকনিষ্ঠ ধনকুবের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি টাকা।
আইআইটি মাদ্রাজ থেকে পড়াশোনা শেষ করে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। গবেষণার সময়ে কাজ করেছেন ওপেনএআই, গুগল, ডিপমাইন্ড-এর মতো শীর্ষ সংস্থায়। ২০২২ সালে প্রতিষ্ঠা করেন পারপ্লেক্সিটি এআই। কয়েক বছরের মধ্যেই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এবং বর্তমানে ২ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
পারপ্লেক্সিটি এআই গুগলের মতো বড় সার্চ ইঞ্জিনকে টক্কর দিচ্ছে। সংস্থাটি জেফ বেজোস-সহ একাধিক বিনিয়োগকারীর সমর্থন পেয়েছে। তবে অরবিন্দ জানিয়েছেন, তিনি সংস্থাকে স্বাধীনভাবেই পরিচালনা করতে চান এবং ২০২৮ সালে আইপিও আনার পরিকল্পনা করছেন।
ছবি :আনন্দবাজার