Tranding
আর্ন্তজাতিক / November 19, 2025

খারকিভে রুশ ড্রোন হামলায় আহত কমপক্ষে ৩২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। বুধবার সকালে খারকিভ অঞ্চলের গভর্নর এই তথ্য নিশ্চিত করেন। এটি টানা তৃতীয় রাতের মতো শহরটিকে লক্ষ্য করে হামলার ঘটনা।

গত দুই রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ছিলেন ১৭ বছর বয়সী এক কিশোরী।

গভর্নর ওলেগ সিনিেহুবভ টেলিগ্রামে জানিয়েছেন, খারকিভে “বৃহৎ আকারের হামলা” চালানো হয়েছে অন্তত ১১টি রুশ ড্রোন দিয়ে। একটি নয়তলা আবাসিক ভবন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত খারকিভে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।

এর আগে শহরের মেয়র ইগর তেরিখোভ জানিয়েছেন, রুশ সীমান্তের কাছে অবস্থিত খারকিভকে “শত্রুপক্ষের ড্রোন হামলা” লক্ষ্যবস্তু করেছে এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়া হামলা আরও বাড়িয়েছে। অন্যদিকে, ইউক্রেনও নিয়মিত রাশিয়ার জ্বালানি মজুতাগার, রিফাইনারি এবং অন্যান্য শক্তি স্থাপনায় আঘাত হানছে।

এদিকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী অগ্রসর হতে থাকায়, বিশেষ করে খারকিভ অঞ্চলে, সোমবার তারা দভোরিচানস্কে নামের একটি গ্রাম দখলের ঘোষণা দেয়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.