Tranding
আর্ন্তজাতিক / December 11, 2025

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিশুদের অনলাইন নিরাপত্তা রক্ষায় বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের আইনগত সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মই ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। একই সঙ্গে যেসব অপ্রাপ্তবয়স্ক শিশু ইতিমধ্যে এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে রেখেছে, সেগুলোও বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।

প্ল্যাটফর্মগুলো যদি নিয়ম বাস্তবায়নে ব্যর্থ হয় বা সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তাদের সর্বোচ্চ ৩২.৯ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।

ৎভ‍সম্প্রতি সিডনিতে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এ সিদ্ধান্তের উদ্দেশ্য, শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্ব আরও কঠোরভাবে নিশ্চিত করা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.