Tranding

বদরুদ্দিন উমর: বর্ধমানের বুদ্ধিবৃত্তির অদ্বিতীয় আলোকবর্তিকা

বদরুদ্দিন উমর: বর্ধমানের মাটিতে এমন প্রজ্ঞাবান দার্শনিক আর কেউ জন্মাননি। তিনি বর্ধমান টাউন স্কুল এবং বর্ধমান রাজ কলেজের ছাত্র ছিলেন। সমকালীন সমাজ ও সংস্কৃতি নিয়ে তিনি আজীবন ধারাবাহিক, নির্মোহ ও বুদ্ধিবৃত্তিক চর্চা করেছেন, রেখে গেছেন অমূল্য ভাষ্য। তাঁর তুলনা কেবল বাংলায় বা উপমহাদেশেই নয়; বিশ্বব্যাপীও এ ধরনের মনীষীর সংখ্যা অতি বিরল।

তবুও কেন জানি না, আমার মনে বারবার ভেসে আসে—উমরের সবচেয়ে কাছাকাছি যাঁর নাম উচ্চারণ করা যায়, তিনি জাঁ পল সার্ত। দু’জনের মধ্যেই কিছু বিস্ময়কর মিল ছিল। বিশেষত, সদা-সজাগ মন, বারবার নিজের অবস্থানকে পুনর্বিবেচনার ক্ষমতা—এই বিরল গুণ তাঁদের দু’জনের মধ্যেই ছিল।

তবে উমরের এক অতিরিক্ত শক্তি ছিল—তিনি সক্রিয়ভাবে ফলিত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, অথচ ব্যক্তিগত স্বার্থসন্ধানী ছিলেন না। এটাই তাঁকে আরও অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.