বাংলাদেশে একসঙ্গে হবে জাতীয় নির্বাচন ও গণভোট: ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছর একসঙ্গে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোট। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের পর জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে গণভোটের সময়সূচি নির্ধারণের দায়িত্ব দিয়েছে। সেই পরামর্শ অনুযায়ী নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামি দাবি করেছিল, সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের আগে কোনও অবস্থাতেই গণভোট আয়োজন করা উচিত নয়।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনে জুলাই সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমটিতে বলা হয়, গণভোটে অনুমোদনের পর ২৭০ দিনের মধ্যে সংসদ সংবিধান সংস্কার করবে। সময়সীমা পেরিয়ে গেলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।
উল্লেখ্য, জুলাই সনদটি ২০২৪ সালের গণআন্দোলনের ফলাফল হিসেবে তৈরি হয়, যেখানে গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করা হয় এবং পূর্ববর্তী সরকারগুলোর স্বৈরাচারী নীতির সমালোচনা করা হয়।