Tranding
মধ্যপ্রাচ্য / December 12, 2025

বৈরুত বন্দরের বিস্ফোরণ মামলা: জাহাজের মালিককে জিজ্ঞাসাবাদে বুলগেরিয়া যাচ্ছেন লেবাননের তদন্তকারী বিচারক

বৈরুত বন্দরে ২০২০ সালের ভয়াবহ বিস্ফোরণের তদন্তে নতুন অগ্রগতি দেখা গেছে। লেবাননের প্রধান আইন কর্মকর্তা তদন্তকারী বিচারক তারেক বিটারের বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এর ফলে তিনি বুলগেরিয়ায় গিয়ে একটি গুরুত্বপূর্ণ জবানবন্দি গ্রহণ করতে পারবেন।

সেখানে আটক রয়েছেন রুশ নাগরিক ইগর গ্রিচুশকিন, যিনি সেই কার্গো জাহাজের মালিক। জাহাজটি কয়েক বছর আগে বিপজ্জনক রাসায়নিক সার নিয়ে বৈরুত বন্দরে আসে এবং সেগুলো বন্দরের একটি গুদামে দীর্ঘদিন ধরে পড়ে থাকে। পরবর্তীতে সেগুলো থেকেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বুলগেরিয়া গ্রিচুশকিনকে লেবাননের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ তারা শর্ত দিয়েছিল— তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না— এমন নিশ্চয়তা চাই। লেবানন তা স্পষ্টভাবে দিতে না পারায় বুলগেরিয়া তাকে হস্তান্তরে রাজি হয়নি। এরপর লেবানন বিকল্প হিসেবে বিচারক বিটারের সেখানে গিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ নেওয়ার আবেদন করে। বুলগেরিয়ার আদালত এতে রাজি হয়েছে এবং আগামী সপ্তাহে সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করেছে।

তদন্ত কর্মকর্তারা মনে করছেন, জাহাজের মালিকের বক্তব্য এই মামলার অজানা অনেক দিক পরিষ্কার করতে সাহায্য করবে—

কারা এই রাসায়নিক পদার্থ কিনেছিল

জাহাজটি কেন বৈরুত বন্দরে দীর্ঘ সময় আটকে ছিল

দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে জাহাজটি সেখানে আনা হয়েছিল

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.