Tranding
রাজ্যের খবর / December 22, 2025

নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ন কবির

ভরতপুরের বিধায়ক হুমায়ন কবির সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন। সদ্য গঠিত এই দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন পার্টি’ (জেইউপি)। এদিন এক জনসভা থেকে তিনি দলের আত্মপ্রকাশের কথা জানান এবং দলের পতাকাও প্রকাশ করেন।

সভাস্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাশাপাশি মঞ্চে তৃণমূল কংগ্রেসের একাধিক অসন্তুষ্ট নেতা ও নেত্রীকেও দেখা গেছে, যা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।

নতুন দলের ঘোষণার পাশাপাশি হুমায়ন কবির এদিন একাধিক আসনের জন্য প্রার্থীদের নামও ঘোষণা করেন। তাঁর রাজনৈতিক কার্যক্রম শুধু মালদহ ও মুর্শিদাবাদ জেলায় সীমাবদ্ধ থাকবে না বলে জানান তিনি। কলকাতার বালিগঞ্জ এবং ইছাপুর-সহ বিভিন্ন কেন্দ্রের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

হুমায়ন কবির জানান, খুব শীঘ্রই দলের ইস্তেহার প্রকাশ করা হবে। সাধারণ মানুষের উন্নয়ন এবং জনস্বার্থকে সামনে রেখে নতুন দল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি দাবি করেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.