Tranding
জাতীয় খবর / September 18, 2025

বিজেপি আমাদের সবার আদর্শগত শত্রু: থালাপতি বিজয়

অনলাইন, বঙ্গ দর্পণ: সামনে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। ঝুলি শক্ত করতে ইতিমধ্যেই জোরকদমে প্রচারে নেমেছেন রাজ্যের রাজনৈতিক নেতা–মন্ত্রীরা। এই আবহেই তামিল ছবির জনপ্রিয় তারকা ও তামিলাগা ভেটরি কাজাগম (TVK)-এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয় রাজ্যজুড়ে প্রচার অভিযানে অংশ নিলেন।

২০২৪ সালের ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছিলেন। শনিবার রাজ্যব্যাপী প্রচারে নেমে বিজয় জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “অল্প সময়ের মধ্যেই আমি অগণিত মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। রাজ্যের অধিকাংশ মানুষ আজ আমাদের সঙ্গে রয়েছেন।”

তিনি আরও স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হল বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হল ডিএমকে। টিভিকে (TVK) কোনওভাবেই আপসকামী দল নয়, বরং মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের জনপ্রিয়তা ও দলীয় সংগঠন দুই-ই এবার তামিলনাড়ুর নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.