Tranding
জেলার খবর / September 20, 2025

বিশ্বকর্মা পুজো রাতে পুলিশকর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্য গ্রেপ্তার

বিশ্বকর্মা পুজোর রাতে বনগাঁর চাপাবেড়িয়া এলাকায় এক পুলিশকর্মীকে পিটিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি নেতা গোবিন্দ ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগ, ওই সময় মদ্যপ অবস্থায় কিছু যুবকের সঙ্গে ঝামেলা বাঁধলে গোবিন্দ ভট্টাচার্য তাঁদের পক্ষে গিয়ে পুলিশকর্মী কৌশিক দেবনাথের উপর চড়াও হন। ফলস্বরূপ, কৌশিকের চোখ, বুকে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পুলিশ দ্রুত তদন্তে নেমে গোবিন্দকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে বনগাঁ আদালতে পেশ করা হয়। গোবিন্দের দাবি, বিজেপির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁকে ফাঁসানো হয়েছে। তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেছেন, অভিযুক্ত নেতা গোবিন্দ এলাকায় অসামাজিক কার্যকলাপে যুক্ত এবং বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক গভীর।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.