Tranding
জেলার খবর / February 15, 2026

রাজারহাটে জমিয়ত উলামায়ে বাংলার উদ্যোগে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান

জমিয়ত উলামায়ে বাংলা রাজারহাট থানা কমিটির ব্যবস্থাপনায় নিউটাউনের মোহাম্মদপুরে আয়োজিত হলো এক ব্যতিক্রমী সামাজিক অনুষ্ঠান। কর্মসূচির মধ্যে ছিল রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ইমাম-মুয়াজ্জিন সংবর্ধনা এবং কবর খননকারীদের সম্মাননা প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা আজমাতুল্লাহ সিদ্দিকী, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আলহাজ্ব মাস্টার শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডঃ কবীর আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব মাস্টার করিম সাহেব এবং সহ-সম্পাদক হাফেজ আজিজুদ্দিন। এছাড়াও কেন্দ্রীয়, জেলা, রাজারহাট ও হাড়োয়া থানা কমিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ-এর সভাপতি অধ্যাপক ও ওয়েজুল হক, মাইনোরিটি সেলের চেয়ারম্যান এহতেসামুল হক এবং বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব ড. ফিরোজ উদ্দিন মোঃ শফি, যিনি চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর কর্ণধার। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সদস্য শিক্ষক আব্দুর রউফ ও পীরজাদা মাসুম বখতিয়ারীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা সমাজসেবামূলক কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রক্তদানের মতো মানবিক উদ্যোগ এবং সমাজের নীরব সেবকদের সম্মাননা প্রদানের মাধ্যমে সংগঠনের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.