পদপিষ্টকাণ্ডের পর ‘থলপতি’ বিজয়ের বাসভবনে বোমা হুমকি, নিরাপত্তা বাড়ানো হলো
তামিলনাড়ুর করুরে পদপিষ্টের ঘটনার পর টিভিকে প্রধান তথা তামিল নেতা-অভিনেতা ‘থলপতি’ বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও শক্ত করা হয়েছে। চেন্নাই পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে এমন হুমকির খবর আসে।
পুলিশ সতর্ক হয়ে বম্ব স্কোয়াড ও কুকুর স্কোয়াড মোতায়েন করে বাসভবনে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, অভিনেতা নিজে চেন্নাইয়ে অবস্থান করছেন।
টিভিকে সূত্র জানিয়েছে, বিজয় করুরে দুর্ঘটনায় অত্যন্ত শোকাহত এবং তিনি নিরপেক্ষ তদন্ত চান। সিবিআই তদন্ত বা আদালতের নজরদারিতে সেই তদন্তের আবেদন করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন বিজয়। প্রশাসনের পরামর্শে আহত ও মৃতদের পরিবারদের সঙ্গে সাক্ষাৎ স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, শনিবারের পদপিষ্টে ৪১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০ শিশু। শতাধিক মানুষ আহত হয়েছেন।
ছবি :আনন্দবাজার