মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ: দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজে সেমিনার
গত ১০ই সেপ্টেম্বর, দ্বীনিয়াত মুয়াল্লিমা কলেজে (DMC) অনুষ্ঠিত হলো “মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ” শীর্ষক ক্যাম্পেইন উপলক্ষে এক সেমিনার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুজাহিদুন শেখ, ব্লক সভাপতি রজনী খাতুন, ব্লক সম্পাদিকা সুমাইয়া খাতুন, ব্লক সাংস্কৃতিক সম্পাদিকা সারা ফাইজা, এবং সহকারী মোকামে নাজিমা মাসুরা বেগম সাহেবা।
প্রায় ৮০ জনেরও বেশি ছাত্রী ছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা GIO-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে গভীরভাবে মুগ্ধ হন। ভবিষ্যতে সমাজগঠনমূলক কাজে GIO-এর সঙ্গে সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন।
শেষে ছাত্রীদের হৃদয়গ্রাহী অভিব্যক্তির মধ্য দিয়ে এই অর্থবহ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।