Tranding
জেলার খবর / September 18, 2025

বাদুড়িয়ার উত্তর বেনায় 'মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ' ক্যাম্পেইন অনুষ্ঠিত

 ১৩ সেপ্টেম্বর: বাদুড়িয়া থানার অন্তর্গত উত্তর বেনায় প্রত্যয় কোচিং সেন্টারে 'মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ' ক্যাম্পেইনের অংশ হিসেবে এক বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দ-এর উত্তর ২৪ পরগনা জেলা সংগঠন ইনচার্জ রাকিবুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন GIO পশ্চিমবঙ্গ রাজ্যের ZAC মেম্বার মুবাশশিরা মারুফা, উত্তর ২৪ পরগনা জেলা অর্গানাইজার সালমা শিরীন এবং বাদুড়িয়া ব্লকের প্রেসিডেন্ট রুকশানা হোসেন।
প্রোগ্রামে শিক্ষার্থীর মানবিক নেতৃত্ব, আশাবাদী ভবিষ্যৎ গড়ে তোলা এবং আত্মসম্মান ও চরিত্র রক্ষায় মূল্যবোধের অপরিহার্যতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শুধু জ্ঞান অর্জন নয়; বরং শিক্ষা শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, নেতৃত্বগুণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্ম যদি মূল্যবোধসম্পন্ন হয়, তবেই একটি সুস্থ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সবশেষে বিশেষ দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.