Tranding
জাতীয় খবর / October 14, 2025

রাজস্থানে চলন্ত বাসে আগুন: ১০–১২ যাত্রী ঝলসে আহত

রাজস্থান: মঙ্গলবার বিকেলে রাজস্থানে এক বেসরকারি বাসে চলন্ত অবস্থায় আগুন লেগে যায়। জয়সলমের থেকে জোধপুরগামী এই বাসটি থাইয়াট গ্রামের কাছে পৌঁছার পর আগুন ধরে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসে থাকা যাত্রীরা আতঙ্কে জানালা ভেঙে লাফ দিতে থাকেন। বেশ কয়েকজন আহত হন। তবে কিছু যাত্রী বাসের ভিতরে আটকে পড়েন, যাদের স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। মোট ১০–১২ জন যাত্রী আগুনে ঝলসে আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের দল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের আগুন কীভাবে লাগল তা এখনও জানা যায়নি। বাসের চালক বাস থামানোর চেষ্টা করেন এবং স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। 

ছবি: সংগৃহীত

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.