Tranding
রাজ্যের খবর / November 7, 2025

রাজারহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা — খালে পড়ে আহত অন্তত ৫০ জন যাত্রী

কলকাতার রাজারহাটে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটা নাগাদ বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল বাসটি। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রেলিং ভেঙে রাজারহাট-হাড়োয়া খালে পড়ে যায়।

বাসে তখন প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত জলেতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দেগঙ্গা হাসপাতালে পাঠায়।

হাসপাতাল সূত্রে খবর, ৪৬ জন এখনও চিকিৎসাধীন, যাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের আর.জি. কর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। অনেকে রাস্তার খারাপ অবস্থাকেও দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। পুলিশ বাসটিকে ক্রেনের সাহায্যে খাল থেকে তোলার চেষ্টা চালাচ্ছে এবং খালের তলায় কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.