Tranding
জাতীয় খবর / November 10, 2025

দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, মৃত্যু অন্তত আট জনের

রাজধানী দিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে রাখা একটি গাড়িতে হঠাৎই বিস্ফোরণ ঘটে, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কয়েকটি গাড়িতে। প্রাথমিক খবর অনুযায়ী, ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন আহত হয়েছেন।

দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা নাশকতার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ, এনএসজি ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল।

এর আগে ফরিদাবাদে পুলিশের অভিযানে প্রায় ৩৬০ কেজি বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার হয়েছিল। গত কয়েক দিনে দেশজুড়ে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত হওয়ার পর এই বিস্ফোরণ ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। তদন্তকারীরা মনে করছেন, এর পেছনে জইশ-ই-মহম্মদ এবং আনসার ঘাজওয়াত-উল-হিন্দের মতো জঙ্গিগোষ্ঠীর যোগ থাকতে পারে। 

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.