Tranding
মধ্যপ্রাচ্য / September 18, 2025

'আল মদিনা একাডেমি ' তে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় সর্বপল্লী রাধাকৃষ্ণন এর ১৩৭তম জন্মজয়ন্তী ও ঈদ এ মিলাদুন্নবি পালন

আজ 'আল মদিনা একাডেমি ' তে সারাদিন ব্যাপি শ্রদ্ধার সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় সর্বপল্লী রাধাকৃষ্ণন এর ১৩৭তম জন্মজয়ন্তী ও ঈদ এ মিলাদুন্নবি উৎসাহের সঙ্গে পালিত হয়। ছাত্র -ছাত্রীদের আয়োজনে এই অনুষ্ঠানটি দুটি পর্বে পালিত হয়। প্রথম পর্বে :- সর্বপল্লি রাধাকৃষ্ণন এর জন্মজয়ন্তী পালিত হয়।উপস্থিত ছিলেন ট্রাস্ট ও একাডেমির সম্পাদক সেখ মহিদুল ইসলাম সাহেব, কোষাধ্যক্ষ সেখ আলমগির হোসেন সাহেব ও অন্যতম সদস্য গোলাম হায়দার সাহেব। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন মিশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান খাঁন সাহেব। সমস্ত ছাত্র /ছাত্রী ও শিক্ষক /শিক্ষিকা এই অনুষ্ঠানে যোগদান করেন।
  সম্পাদক সহ ট্রাস্ট সদস্য গন ও শিক্ষক মহাশয়গন আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন। ছাত্র -ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি দশম শ্রেণীর দুই ছাত্রী পরিচালনা করে।
এরপর দ্বিতীয় পর্বে " ঈদ এ মিলাদুন্নবী "পালিত হয়। মিশনের মোওলানা সাহেব কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। ছাত্র -ছাত্রীরা কেরাত, নাত ও গজল পরিবেশন করে ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অবশেষে দোওয়ার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আজকের সভার সভাপতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিশনের শিক্ষক আমজাদ আলি সাহেব।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.