Tranding
জেলার খবর / September 9, 2025

চাঁদপুর আলিয়া একাডেমী ফর গার্লস

নিজস্ব প্রতিবেদন : অনলাইন বঙ্গদর্পণ

উত্তর ২৪ পরগনা জেলার এবং আপনাকে অন্তর্গত আমলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিষ্ঠিত চাঁদপুর আলিয়া একাডেমী ফর গার্লস । উচ্চ মাধ্যমিকের স্যারের এই আবাসিক প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আবাসিক ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেবাসহ দ্বীনি তালিম ও কুরআন প্রশিক্ষণের সুব্যবস্থা আছে । বিগত ২০১৮ সালে লাক ডাউন পিরিয়ডের আগেই সমাজসেবী ও শিক্ষাসেবী মরহুম আলহাজ্ব মোহাম্মদ শফিকুর রহমানদসাহেবের আন্তরিক প্রচেষ্টায় চাঁদপুর আলিয়া একাডেমী ম্যানেজমেন্ট কাউন্সিলের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এই আবাসিক বালিকা শিক্ষা প্রতিষ্ঠান ।

চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনের পাশাপাশি উপযুক্ত তত্ত্বাবধানে  চাঁদপুর আলিয়া একাডেমি ফর গার্লস নামের এই শিক্ষা প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে ।

বর্তমান সময়ে সমাজের নৈতিক অবক্ষয় যখন চূড়ান্ত পর্যায়ে তখন অভিভাবক ও অভিভাবিকা-বৃন্দ নিজেদের সন্তানদের জন্য সঠিক প্রতিষ্ঠানের তল্লাশিতে ব্যস্ত । যেখানে শিক্ষার পাশাপাশি নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধক শিক্ষা পাওয়া যায় দায়িত্ব সহকারে এমনই প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো চাঁদপুর গার্লস । বর্তমানে প্রায় দুই শতাধিক আবাসিক ছাত্রী পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যথাযথ পরিষেবা পেয়ে চলেছে ধারাবাহিকভাবে , পাশাপাশি আছে নিরাপত্তার ঘেরাটোপ ।

এ বিষয়ে চাঁদপুর আলিয়া একাডেমী ম্যানেজমেন্ট কাউন্সিলের অধীনস্থ চাঁদপুর আলিয়া একাডেমী ফর গার্লসের ভারপ্রাপ্ত সম্পাদক মিনহাজ উদ্দিন মোহাম্মদ শফি জানিয়েছেন, আমাদের পিছিয়ে পড়া ও দ্বিতীয় শ্রেণীর মেধা সম্পন্ন ছাত্রীদের সার্বিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে এবং নৈতিক ও মূল্যবোধ শিক্ষার যথাযথ পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ তার প্রতিষ্ঠান ।

সকাল ও সন্ধ্যায় আবাসিক শিক্ষিকা গণের তত্ত্বাবধানে চলছে ধারাবাহিক কোচিং এর ব্যবস্থা এবং দুর্বল ছাত্রীদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা আছে বলে জানিয়েছেন মিনহাজ উদ্দিন । তিনি আরো জানিয়েছেন সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত অভিজ্ঞ দায়িত্বশীল শিক্ষক ও শিক্ষিকা গণের তত্ত্বাবধানে চলে স্কুলের ক্লাস । পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ ও কোরআন শরীফের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় ইসলামী তালিম ছাত্রীদের প্রদান করা হচ্ছে নিয়মিত ।

প্রতিষ্ঠান সূত্রে অবগত করা হয়েছে যে, আগামী পাঁচই অক্টোবর ২০২৫ রবিবার সকাল সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জেলা ও জেলার বাইরে একাধিক পরীক্ষা কেন্দ্রে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে । বিগত বছর গুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানের ফলাফল সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত সম্পাদক মিনহাজ উদ্দিন  সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন মেধা অনুযায়ী ছাত্রীরা আশানুরূপ কল করেছে  । পাশাপাশি তিনি আরো জানিয়েছেন আগামী দিনে ছাত্রীরা যাতে উল্লেখযোগ্য ফলাফল প্রকাশ করতে পারে তার জন্য সার্বিক প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে । প্রতিষ্ঠানের পরিষেবায় খুশি অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ । 

আগামী দিনে ইনশাআল্লাহ এই অ-ব্যবসায়িক প্রতিষ্ঠান জাতির জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ । এ বিষয়ে চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সম্পাদক আলহাজ্ব ড. ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি জানিয়েছেন তাদের সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত সমস্ত প্রতিষ্ঠানগুলিতেই শিক্ষা ও আনুষাঙ্গিক পরিষেবা আরো উন্নততর করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । যাতে আরো বেশি ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা গ্রহণের সুযোগ পায় তার জন্য তিনি শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী এবং অভিভাবক অভিভাবিকা গনের প্রতি আহ্বান জানিয়েছেন ।

পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অনলাইন বঙ্গ দর্পণে - পরীক্ষার ফলাফল পেতে বেছে দেওয়া লিঙ্কে ক্লিক করুন : www.bangodarpan.news

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.