Tranding
রাজ্যের খবর / September 17, 2025

খিলাফত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: খিলাফত কমিটির আহ্বানে প্রতি বছর রেড রোডে অনুষ্ঠিত ঈদের নামাজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে তিনি বারবার রাজ্যবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। মঙ্গলবার, এসএসকেএম-এর অনুষ্ঠানের মাধ্যমে দূরনিয়ন্ত্রণে কলকাতার কলুটোলায় নতুন খিলাফত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, পাশাপাশি ইমাম ও খিলাফত কমিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভবনটি খিলাফত কমিটি নির্মাণ করবে এবং তিনি শুধু কমিটির অনুরোধে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

নতুন ভবনটি মোল্লা জান মুহাম্মদের নামে তৈরি হবে এবং সেখানে অত্যাধুনিক বিজ্ঞান শিক্ষা চালু হবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক কম্পিউটার প্রযুক্তি সংক্রান্ত। ভবনটি আগামী ছয় মাসের মধ্যে নির্মিত হবে।

মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, “খিলাফত কমিটি ঐতিহ্য বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে চলেছে। নতুন ভবনটি এই প্রচেষ্টার অংশ হিসেবে অত্যাধুনিক শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”

উক্ত অনুষ্ঠানের পাশাপাশি মুখ্যমন্ত্রী গড়িয়া-মথুরাপুর ও জয়নগর সংযোগ রক্ষাকারী ছয় লেনের সুর্যপুর ব্রিজও উদ্বোধন করেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.