Tranding
রাজ্যের খবর / January 22, 2026

শিশু-কিশোর উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা চিলড্রেন ইসলামিক অরগানাইজেশনের

রাজারহাট, কুদ্দুস আলি মোল্লা :

“চলো সি, আই ও তে যাই—আঁধার ভুবনে আলো জ্বালাই” শিরোনামে শিশু-কিশোরদের নিয়ে এক বর্ণাঢ্য উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত করা হয় রাজারহাট রাইগাছি এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি রাইগাছির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জামায়াতে ইসলামী হিন্দের দায়িত্বশীল কুতুব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন শাহ। পুরো কর্মসূচি বিশেষ তত্ত্বাবধানে পরিচালনা করেন শলিডারিটির দায়িত্বশীল আনসার আলী।

এছাড়াও অনুষ্ঠানে এস আই ও (Students Islamic Organisation)-এর কর্মীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.