Tranding
আর্ন্তজাতিক / December 15, 2025

চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডানপন্থি হোসে অ্যান্তোনিও কাস্ত

চিলির ৩৮তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টর-ডানপন্থি হোসে অ্যান্তোনিও কাস্ত। উপ-নির্বাচনে প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে বিপুল জয় লাভ করেছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী, বামপন্থী জোটের নেতা ও কমিউনিস্ট পার্টির সদস্য জিনেট জারা পরাজয় মেনে নিয়েছেন।

মধ্য সান্তিয়াগোতে নির্বাচনী ফল প্রকাশের পর কাস্তের সমর্থকরা গাড়ির হর্ন বাজিয়ে এবং পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করেন। বিজয়ী ভাষণে কাস্ত বলেন, “এটি কোনো ব্যক্তিগত বা দলীয় অর্জন নয়, জিতেছে চিলি।”

কাস্ত নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী বহিষ্কার, উত্তর সীমান্ত বন্ধ, সহিংস অপরাধ মোকাবেলা এবং অর্থনীতির পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম নিরাপদ ও উন্নত দেশ হলেও কোভিড-১৯ মহামারি, সামাজিক বিক্ষোভ এবং অপরাধের কারণে দেশটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নির্বাচনের ফল লাতিন আমেরিকায় ডানপন্থীদের সাম্প্রতিক একটি বড় রাজনৈতিক জয় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী জারা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, গণতন্ত্র স্পষ্টভাবে নিজের কথা বলেছে এবং তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি শুভকামনা জানিয়েছেন।

ছবি: এএফপি 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.